যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে আকস্মিক বন্দুকহামলার ঘটনা ঘটেছে। বিখ্যাত স্পেস নিডলের কাছে এই হামলায় দুজন নিহত হয়েছেন। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে এই হামলার খবর পাওয়া যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই বছর। যে এলাকায় হামলা হয়েছে, সেখানে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। মেলায় বহু স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীর ভিড় ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে মানুষ দিগ্ববিদিক ছুটতে শুরু করে। BREAKING: New video shows the moment when people fleeing the Seattle Center in Washington state. Reports of multiple gunshot victims in the area.Livestream: Hawaiian Honey Cones. pic.twitter.com/8evoOeIQYK — Lucas Sanders (@LucasSa56947288) July 27, 2026 প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। মঞ্চে গান চলা

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে আকস্মিক বন্দুকহামলার ঘটনা ঘটেছে। বিখ্যাত স্পেস নিডলের কাছে এই হামলায় দুজন নিহত হয়েছেন। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে এই হামলার খবর পাওয়া যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই বছর।

যে এলাকায় হামলা হয়েছে, সেখানে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। মেলায় বহু স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীর ভিড় ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে মানুষ দিগ্ববিদিক ছুটতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। মঞ্চে গান চলার মাঝেই এই নৃশংস হামলা চালানো হয়।

হামলার পর পুলিশ, জরুরি সেবামূলক সংস্থা এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাও এখনো স্পষ্ট নয়।

ঘটনার জেরে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সূত্র: সিএনএন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow