যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় অনুমোদনের একটি বিল অল্প ব্যবধানে পাস করেছে। ২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট-এর আওতায় বিলটি পাস হয়। বিলটিতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব থাকায় ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও আপত্তি জানিয়েছেন। খবর আল জাজিরার। বুধবার অনুষ্ঠিত ভোটে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। অধিকাংশ সদস্য দলীয় অবস্থান অনুযায়ী ভোট দিলেও ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে এবং সাতজন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন। ইরান যুদ্ধের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ভোটের পর সামাজিক মাধ্যমে বলেন, বিলটির ধারা ২১৯ যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলকে ইসরায়েলের সঙ্গে আরও একীভূত করবে, যা তিনি দেশের সার্বভৌমত্বের পরিপন্থি বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, বিলটি সিনেটে পাস হবে না। প্রস্তাবিত ২০২৭ সালের এনডিএএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিকল্পনার প্রতিফলন। ট্রাম্প প্রশাসন গ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় অনুমোদনের একটি বিল অল্প ব্যবধানে পাস করেছে। ২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট-এর আওতায় বিলটি পাস হয়। বিলটিতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব থাকায় ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও আপত্তি জানিয়েছেন। খবর আল জাজিরার।
বুধবার অনুষ্ঠিত ভোটে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। অধিকাংশ সদস্য দলীয় অবস্থান অনুযায়ী ভোট দিলেও ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে এবং সাতজন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন।
ইরান যুদ্ধের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ভোটের পর সামাজিক মাধ্যমে বলেন, বিলটির ধারা ২১৯ যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলকে ইসরায়েলের সঙ্গে আরও একীভূত করবে, যা তিনি দেশের সার্বভৌমত্বের পরিপন্থি বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, বিলটি সিনেটে পাস হবে না।
প্রস্তাবিত ২০২৭ সালের এনডিএএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিকল্পনার প্রতিফলন। ট্রাম্প প্রশাসন গত বছরের ৯০০ বিলিয়ন ডলার থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এই অতিরিক্ত সামরিক ব্যয় প্রয়োজন। তবে বিরোধীরা বলছেন, এত বড় বাজেট বৃদ্ধি এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আরও বিস্তৃত আলোচনা হওয়া উচিত।
What's Your Reaction?