যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ২

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদেরও চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রাণঘাতী বিমান হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলায় একজন নিহত হন। এছাড়া মধ্য গাজার সালাহ আল-দীন সড়কে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। ওই দিন গাজা সিটির আল-কাতান শিশু কেন্দ্রের সামনে বাস্তুচ্যুত মানুষের একটি তাবুকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া, গাজা সিটির আল-জালা সড়কে একটি বৈদ্যুতিক সাইকেলে (ই-বাইক) চলাচলকারী একজন ব্যক্তিকেও লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে।

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ২

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদেরও চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রাণঘাতী বিমান হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলায় একজন নিহত হন। এছাড়া মধ্য গাজার সালাহ আল-দীন সড়কে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

ওই দিন গাজা সিটির আল-কাতান শিশু কেন্দ্রের সামনে বাস্তুচ্যুত মানুষের একটি তাবুকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন।

এ ছাড়া, গাজা সিটির আল-জালা সড়কে একটি বৈদ্যুতিক সাইকেলে (ই-বাইক) চলাচলকারী একজন ব্যক্তিকেও লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এসব হামলায় ক্ষতিগ্রস্তরা সাধারণ নাগরিক। হামলার ধরন  বলছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলা যুদ্ধপরাধের শামিল। 

সূত্র: আল জাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow