যুদ্ধে শহীদদের উদ্দেশে মৃত্যুর আগে আলি লারিজানির শেষ চিঠি

ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আলোচনায় এসেছে তার লেখা শেষ চিঠি। জানা গেছে, মৃত্যুর আগে তিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শহীদদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে লারিজানি বলেন, শহীদদের জানাজা ও দাফন অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আত্মত্যাগ ইরানের ইতিহাসে বারবার ঘটেছে এবং এসব ঘটনা দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে। তিনি আরও লেখেন, শহীদরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ। দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন। চিঠিতে লারিজানি শহীদদের জন্য আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কামনা করেন এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আলি লারিজানি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow