যুবদল নেতা মোসাব্বির হত্যায় জড়িত আসামি গ্রেফতার

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ভর্তি ম্যাগজিন ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, ঢাকার কারওয়ান বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার ঘটনায় তিনি জড়িত বলে তথ্য রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান। এর আগের দিন (বুধবার) রাতে বনানী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গ্রেফতার আসামির নাম মো. জাহিদুল ইসলাম। তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়াও,

যুবদল নেতা মোসাব্বির হত্যায় জড়িত আসামি গ্রেফতার

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ভর্তি ম্যাগজিন ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, ঢাকার কারওয়ান বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার ঘটনায় তিনি জড়িত বলে তথ্য রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান। এর আগের দিন (বুধবার) রাতে বনানী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গ্রেফতার আসামির নাম মো. জাহিদুল ইসলাম।

তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও, আসামির কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলে তথ্য রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow