যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অপর ধারার সাজা কার্যকর হবে। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। সে সময় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ২ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন। পরে ৯ ফেব্রুয়ারি যু

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অপর ধারার সাজা কার্যকর হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। সে সময় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ২ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন। পরে ৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow