যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট: একটি জটিল ব্যবচ্ছেদ

দীপন কুমার রায় ​প্রথম দেখায় মনে হতে পারে কবি আনিফ রুবেদের বইটি কোনো ধাঁধা অথবা রূপকথা। কবি এখানে তার বুদ্ধিযুক্ত চিন্তার পৃথিবীকে প্রসারিত করেছেন একটি ভূ-গোলককে জীব হিসেবে কল্পনা করে। প্রথম ধাক্কায় চমকে দেবে বইটি। ‘যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট’ এটি কি শুধুই কল্পনাঙ্কিত মানচিত্র, নাকি আমাদের চরম ভোগবাদী সমাজের নির্মম রূপক। আকাঙ্ক্ষা আর যান্ত্রিক জীবনকেও কবি হয়তো সেই ‘পেট’ বা ক্ষুধার রূপক হিসেবে ফুটিয়ে তুলেছেন। ​আনিফ রুবেদ এ কাব্যে তার ভাষায় তৃতীয় চক্ষু দিয়ে ভেঙে যাওয়া পৃথিবীকে জুড়ে দিতে চেয়েছেন। মানুষের বিবেকের পর্দায় নাড়া দিয়ে গেছেন কবিতার লাইনে। কবির ভাষা খুব একটা জটিল নয়, কিন্তু পঙ্‌ক্তিগুলোর ভেতরে লুকিয়ে থাকা দর্শন পাঠককে থামিয়ে দেয় এবং প্রত্যেকটি কবিতায় কবির সরব উপস্থিতি পাওয়া যায়। ​সমসাময়িক অনেক কবির কবিতায় যখন কেবল আবেগ বা রোমান্টিকতার ছড়াছড়ি; সেখানে আনিফ রুবেদ জীবনের এক নিষ্ঠুর ও বাস্তব সত্যকে তুলে ধরেছেন। যেখানে যে শব্দ চাহিদা তার কবিতার লাইনগুলো পড়ার সময় মনে হয়; সেই শব্দগুলোকে তুলে এনে স্টিকি নোটের মতো দেওয়ালে সেঁটে দিয়েছেন। অকপটে চরম সত্য কথা তুলে ধরেছ

যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট: একটি জটিল ব্যবচ্ছেদ

দীপন কুমার রায়

​প্রথম দেখায় মনে হতে পারে কবি আনিফ রুবেদের বইটি কোনো ধাঁধা অথবা রূপকথা। কবি এখানে তার বুদ্ধিযুক্ত চিন্তার পৃথিবীকে প্রসারিত করেছেন একটি ভূ-গোলককে জীব হিসেবে কল্পনা করে। প্রথম ধাক্কায় চমকে দেবে বইটি। ‘যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট’ এটি কি শুধুই কল্পনাঙ্কিত মানচিত্র, নাকি আমাদের চরম ভোগবাদী সমাজের নির্মম রূপক। আকাঙ্ক্ষা আর যান্ত্রিক জীবনকেও কবি হয়তো সেই ‘পেট’ বা ক্ষুধার রূপক হিসেবে ফুটিয়ে তুলেছেন।

​আনিফ রুবেদ এ কাব্যে তার ভাষায় তৃতীয় চক্ষু দিয়ে ভেঙে যাওয়া পৃথিবীকে জুড়ে দিতে চেয়েছেন। মানুষের বিবেকের পর্দায় নাড়া দিয়ে গেছেন কবিতার লাইনে। কবির ভাষা খুব একটা জটিল নয়, কিন্তু পঙ্‌ক্তিগুলোর ভেতরে লুকিয়ে থাকা দর্শন পাঠককে থামিয়ে দেয় এবং প্রত্যেকটি কবিতায় কবির সরব উপস্থিতি পাওয়া যায়।

​সমসাময়িক অনেক কবির কবিতায় যখন কেবল আবেগ বা রোমান্টিকতার ছড়াছড়ি; সেখানে আনিফ রুবেদ জীবনের এক নিষ্ঠুর ও বাস্তব সত্যকে তুলে ধরেছেন। যেখানে যে শব্দ চাহিদা তার কবিতার লাইনগুলো পড়ার সময় মনে হয়; সেই শব্দগুলোকে তুলে এনে স্টিকি নোটের মতো দেওয়ালে সেঁটে দিয়েছেন। অকপটে চরম সত্য কথা তুলে ধরেছেন।

যদি স্রোতের বিপরীতে চলার মতো আপনার চিন্তার জগত হয়, তবে বইটি আপনার ভাবনার জগতকে নাড়িয়ে দেবে। এটি কেবল পাঠ করার মতো কোনো বই নয় বরং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার একটি মাধ্যম। প্রতিটি কবিতায় চমকে দেওয়ার মতো লাইন ও নতুন মেসেজ পাবেন।

পুরো বইটি পড়ার আগে কবির লেখা ​প্রিয় কিছু লাইন দেখে নিতে পারেন। যথা:

  • জগৎ পশুশালা। পশু আর মানবপশুর ফারাক শুধু চালাকিতে।
  • যৌনময় যেন সবকিছু আর কিছু নাই মানুষের চিত্তে।
  • ভোগময় যেন সবকিছু আর কিছু নেই মানুষের নৃত্তে।
  • মানুষ মূলত মানুষ বাদে আর সবকিছু।
  • আমি কিছু বলবো না। বলার কিছু নাই।

আশা করি বইটি পাঠকের মনকে আকৃষ্ট করতে সক্ষম হবে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।

বইয়ের নাম: যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট
কবির নাম: আনিফ রুবেদ
প্রকাশক: প্রতিকথা প্রকাশনা
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য
মূল্য: ২৫০ টাকা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow