রক্তক্ষয়ী বিপ্লবের পর লীগ ক্ষমতায় এলে প্রথমদিন এটা করতো

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না- বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই এমন ক্লজ রাখার কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। আরও পড়ুন প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা: সারজিস মাহফুজ আলম বলেন, ‘রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না। এতেই আপনা-আপনি যে কোনো ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সব সুবিধা থেকে বাদ পড়বে।’ তিনি বলেন, ‘এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে, নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার কারো নেই।’ আরও পড়ুন থামুন! সরকারকে কাজ করতে দেন: উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আরও বলেন, ‘বিগত উপাচার্য মহোদয়কে আমি এ পরামর্শ দিয়েছিলাম। ওনারা শোনেননি। এখনো কেউ শুনবে না।

রক্তক্ষয়ী বিপ্লবের পর লীগ ক্ষমতায় এলে প্রথমদিন এটা করতো

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না- বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই এমন ক্লজ রাখার কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না। এতেই আপনা-আপনি যে কোনো ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সব সুবিধা থেকে বাদ পড়বে।’

তিনি বলেন, ‘এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে, নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার কারো নেই।’

মাহফুজ আরও বলেন, ‘বিগত উপাচার্য মহোদয়কে আমি এ পরামর্শ দিয়েছিলাম। ওনারা শোনেননি। এখনো কেউ শুনবে না। কারণ, কাক কাকের মাংস খায় না। এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসতো, প্রথমদিন এটা করতো।’

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow