রড চুরির ঘটনায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাতে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই রড আনলোড করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতাররা হলেন শেখ ফরহাদ (৪২), জাহিদুল ইসলাম (৩৫) ও লরিচালক আবুল হাসেম রয়েল (৩০)। এদের মধ্যে শেখ ফরহাদ বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এসময় তাদের কাছ থেকে সাতটি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

রড চুরির ঘটনায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) রাতে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই রড আনলোড করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন শেখ ফরহাদ (৪২), জাহিদুল ইসলাম (৩৫) ও লরিচালক আবুল হাসেম রয়েল (৩০)। এদের মধ্যে শেখ ফরহাদ বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এসময় তাদের কাছ থেকে সাতটি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow