রদ্রির শূন্যস্থান পূরণে আর্জেন্টাইন তারকার দিকে চোখ ম্যানচেস্টার সিটির

বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এদিকে স্প্যানিশ তারকার বিকল্পও খুঁজে পেয়েছে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও তার ওয়েবসাইটে জানিয়েছেন, ইত্তিহাদ স্টেডিয়ামে রদ্রির উত্তরসূরি হিসেবে চেলসির আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহী সিটি। দি মারজিও লেখেন, ম্যানসিটির কোচ এঞ্জো মারেস্কা কেবল এঞ্জোকেই দলে ভেড়াতে চান। চেলসিতে দুজন একসঙ্গে কাজ করায় তাদের রসায়নটাও বেশ চমৎকার। তিনি আরও জানান, আর্জেন্টাইন এই মিডফিল্ডারের প্রতি মারেস্কার মুগ্ধতা নিয়ে কোনো দ্বিধা না থাকলেও, চেলসির সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে চেলসি ফার্নান্দেজকে তাদের প্রকল্পের অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে। তাই এই আগ্রাসী মিডফিল্ডারকে ছাড়তে চেলসি বিশাল অঙ্কের অর্থ দাবি করতে পারে। অন্যথায় সিটি তার রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। ট্রান্সফার বিশেষজ্ঞ দি মারজিও উল্লেখ করেন, ম্যানচেস্টার সিটির পক্ষে এই দলবদল সম্পন্ন করা বাস্তবে কতটা সম্ভব, তা এখনো বলা যাচ্ছে না। তবে এঞ্জোকে দলে পাওয়াটা এখন মারেস্কার বড় এক

রদ্রির শূন্যস্থান পূরণে আর্জেন্টাইন তারকার দিকে চোখ ম্যানচেস্টার সিটির
বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এদিকে স্প্যানিশ তারকার বিকল্পও খুঁজে পেয়েছে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও তার ওয়েবসাইটে জানিয়েছেন, ইত্তিহাদ স্টেডিয়ামে রদ্রির উত্তরসূরি হিসেবে চেলসির আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহী সিটি। দি মারজিও লেখেন, ম্যানসিটির কোচ এঞ্জো মারেস্কা কেবল এঞ্জোকেই দলে ভেড়াতে চান। চেলসিতে দুজন একসঙ্গে কাজ করায় তাদের রসায়নটাও বেশ চমৎকার। তিনি আরও জানান, আর্জেন্টাইন এই মিডফিল্ডারের প্রতি মারেস্কার মুগ্ধতা নিয়ে কোনো দ্বিধা না থাকলেও, চেলসির সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে চেলসি ফার্নান্দেজকে তাদের প্রকল্পের অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে। তাই এই আগ্রাসী মিডফিল্ডারকে ছাড়তে চেলসি বিশাল অঙ্কের অর্থ দাবি করতে পারে। অন্যথায় সিটি তার রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। ট্রান্সফার বিশেষজ্ঞ দি মারজিও উল্লেখ করেন, ম্যানচেস্টার সিটির পক্ষে এই দলবদল সম্পন্ন করা বাস্তবে কতটা সম্ভব, তা এখনো বলা যাচ্ছে না। তবে এঞ্জোকে দলে পাওয়াটা এখন মারেস্কার বড় এক স্বপ্ন। ২৫ বছর বয়সী এঞ্জো ফার্নান্দেজের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ রয়েছে ২০৩২ সালের গ্রীষ্ম পর্যন্ত। সূত্র: গোলডটকম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow