রাজধানীতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঘিরে বস্তিবাসীর হামলায় পুলিশের ছয় থেকে সাতজন সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। এর আগে দুপুরে পল্লবী থানার সেকশন-৯ ব্লকের পশ্চিমে বাউনিয়া মৌজায় হামলার ঘটনাটি ঘটে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, বস্তিবাসীর জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিমে বাউনিয়া মৌজায় অধিগ্রহণ করা সরকারি জায়গা ও সড়কের ধারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পল্লবী থানার পুলিশ সহায়তা দেয়। ডিসি নাসিরুদ্দিন বলেন, বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে চলে যান। এর কিছুক্ষণ পরই পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা কিছু বস্তিবাসী উচ্ছেদকাজে নিয়োজিত পুলিশ, ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাজি

রাজধানীতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঘিরে বস্তিবাসীর হামলায় পুলিশের ছয় থেকে সাতজন সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। এর আগে দুপুরে পল্লবী থানার সেকশন-৯ ব্লকের পশ্চিমে বাউনিয়া মৌজায় হামলার ঘটনাটি ঘটে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, বস্তিবাসীর জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিমে বাউনিয়া মৌজায় অধিগ্রহণ করা সরকারি জায়গা ও সড়কের ধারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পল্লবী থানার পুলিশ সহায়তা দেয়।

ডিসি নাসিরুদ্দিন বলেন, বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে চলে যান। এর কিছুক্ষণ পরই পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা কিছু বস্তিবাসী উচ্ছেদকাজে নিয়োজিত পুলিশ, ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা নিরাপদ স্থানে সরে যান। এসময় দুর্বৃত্তরা পুলিশের জন্য রিকুইজিশন করা চারটি বাসের সামনের ও পাশের কাচ ভাঙচুর করে।

ডিসি নাসিরুদ্দিন জানান, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে পুলিশ সদস্যরা কৌশলগত অবস্থান নেন। হামলায় ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার অভিযোগে পাঁচজনকে আটক করে।

পরবর্তীতে পুলিশি সহায়তায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow