রাজধানীতে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মী নিহত

রাজধানীর চানখাঁরপুলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম জয়দেব (৪০)। তিনি বয়েল ল্যাবরেটরিজ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। জয়দেবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান, বিকেলে চাঁনখারপুলে ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারে সময় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় জয়দেব গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

রাজধানীতে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মী নিহত

রাজধানীর চানখাঁরপুলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম জয়দেব (৪০)। তিনি বয়েল ল্যাবরেটরিজ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান, বিকেলে চাঁনখারপুলে ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারে সময় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় জয়দেব গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow