রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
রাজধানীর রামপুরার বনশ্রীতে ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন কাজীর বাবার নাম হাবিবুর রহমান। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। সুমন অবিবাহিত ছিলেন। তিনি ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করতেন। বোনকে নিয়ে বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন। সুমন কাজীর মামা শাহাদাত হোসেন বলেন, আমার ভাগ্নে হার্ডওয়্যার ব্যবসায়ী। রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বনশ্রীর আইডিয়াল স্কুলের পাশে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
রাজধানীর রামপুরার বনশ্রীতে ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন কাজীর বাবার নাম হাবিবুর রহমান। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। সুমন অবিবাহিত ছিলেন। তিনি ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করতেন। বোনকে নিয়ে বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।
সুমন কাজীর মামা শাহাদাত হোসেন বলেন, আমার ভাগ্নে হার্ডওয়্যার ব্যবসায়ী। রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বনশ্রীর আইডিয়াল স্কুলের পাশে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
What's Your Reaction?