রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেপ্তার, সর্বোচ্চ মিরপুরে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ছয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ছয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
What's Your Reaction?