রাজশাহী থেকেই কেনো এত ভালো ব্যাটার উঠে আসে
নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের টেস্ট অধিনায়ক, ওয়ানডেতেও সেরা ব্যাটারদের একজন। তানজিদ হাসান তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ, টেস্টেও অভিষেক হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও রাজশাহী থেকে উঠে আসা একাধিক ব্যাটার নিয়মিত রান করছেন। শুক্রবার নতুন কুঁড়ির ক্রিকেট বিভাগে বালক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। ফাইনালে মাত্র ২৬ বলে ৭৪ রান করেছেন শাফায়াত সাদিদ। রাজশাহী থেকে কেনো এত ব্যাটার উঠে আসছেন, উত্তরটা দিয়েছেন রাজশাহী থেকেই উঠে আসা শান্ত। কারও বয়স ১৪, কারও ১৩ বা কারও ১০। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন কুড়ির ক্রিকেট ম্যাচ খেলছেন তারা। এই বয়সে দেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছেন তারা। অথচ জাতীয় দলের নারী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছিলেন, ক্যারিয়ার শুরুর ১০ বছর পর তিনি এই মাঠে খেলার সুযোগ পেয়েছিলেন। সবমিলিয়ে এই আয়োজনকে সাধুবাদ দিচ্ছেন টেস্ট অধিনায়ক শান্ত। শুক্রবার হোম অব ক্রিকেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়ভাবে দ
নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের টেস্ট অধিনায়ক, ওয়ানডেতেও সেরা ব্যাটারদের একজন। তানজিদ হাসান তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ, টেস্টেও অভিষেক হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও রাজশাহী থেকে উঠে আসা একাধিক ব্যাটার নিয়মিত রান করছেন।
শুক্রবার নতুন কুঁড়ির ক্রিকেট বিভাগে বালক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। ফাইনালে মাত্র ২৬ বলে ৭৪ রান করেছেন শাফায়াত সাদিদ। রাজশাহী থেকে কেনো এত ব্যাটার উঠে আসছেন, উত্তরটা দিয়েছেন রাজশাহী থেকেই উঠে আসা শান্ত।
কারও বয়স ১৪, কারও ১৩ বা কারও ১০। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন কুড়ির ক্রিকেট ম্যাচ খেলছেন তারা। এই বয়সে দেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছেন তারা। অথচ জাতীয় দলের নারী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছিলেন, ক্যারিয়ার শুরুর ১০ বছর পর তিনি এই মাঠে খেলার সুযোগ পেয়েছিলেন। সবমিলিয়ে এই আয়োজনকে সাধুবাদ দিচ্ছেন টেস্ট অধিনায়ক শান্ত।
শুক্রবার হোম অব ক্রিকেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়ভাবে দেখা শুরু করবে। আমি মনে করি যে খুব ভালো একটা সুযোগ ছিল প্রত্যেকটা বাচ্চার জন্য এবং এটা খুব ভালো একটা উদ্যোগ।’
ফাইনালে রাজশাহীকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাদিদ। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ বলে ৭৪ রানের টর্নেডো ঈনিংস। রাজশাহী থেকেই একাধিক ব্যাটার উঠে আসছে। এর রহস্য কি?
শান্ত বলেন, ‘আমার মনে হয় যে রাজশাহী অনেক বছর ধরেই ক্রিকেটের পেছনে খুব ভালোভাবে শ্রম দেয় এবং অনেক ক্রিকেটার অতীতেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে এটা আমি মনে করি। রাজশাহী থেকে রাজশাহীতে যে রকম ফ্যাসিলিটিজ বা যে একাডেমিগুলো আছে তারা খুব ভালোভাবে কাজ করে এবং সেখান থেকে প্লেয়ার উঠে আসাটাই স্বাভাবিক।’
তবে শান্ত মনে করেন সুযোগ-সুবিধা বাড়ালে আরও খেলোয়াড় উঠে আসবে, ‘আমি মনে করি যে আরও বেশি প্লেয়ার আসা উচিত এবং ওইখানে যদি আরও সুযোগ-সুবিধা দেওয়া যায় এবং ওই সুযোগগুলো যদি বাচ্চারা পায় আমার মনে হয় যে আরও বড় বড় ক্রিকেটার উঠে আসবে।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?