রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় একপক্ষের দোকান ঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে জড়িত পক্ষ দুটি হলো মো. মমিনুল ইসলাম মোনা গ্রুপ ও রাশেদুল হাসান পারভেজ গ্রুপ। পারভেজ রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে মোনা ওই দলের একজন কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে—এমন শর্ত নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আরএমপির মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দ
রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় একপক্ষের দোকান ঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষে জড়িত পক্ষ দুটি হলো মো. মমিনুল ইসলাম মোনা গ্রুপ ও রাশেদুল হাসান পারভেজ গ্রুপ। পারভেজ রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে মোনা ওই দলের একজন কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে—এমন শর্ত নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আরএমপির মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, একটি মোটরসাইকেল কেনা বেচা নিয়ে মূলত ওই দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এটি আসলে জামায়াতের দুই গ্রুপের কোনো বিষয় নয়। তাদের ব্যক্তিগত সমস্যা কখনো সাংগঠনিক সমস্যা হতে পারে না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনা বেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?