রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ রয়েছে, সহকর্মীর বাসায় যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিক
রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ রয়েছে, সহকর্মীর বাসায় যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
সাংবাদিক আবির শেখের দাবি, পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?