রান্নাঘরের নন-স্টিক পাত্র কখন পরিবর্তন করবেন
কম তেলে রান্না, খাবার না লেগে থাকা এবং সহজে পরিষ্কার করার সুবিধার কারণে নন-স্টিক প্যান এখন প্রায় প্রতিটি রান্নাঘরের অপরিহার্য অংশ। সকালের অমলেট থেকে শুরু করে প্যানকেক কিংবা হালকা ভাজার মতো সহজে রান্না করা যায় এতে। তবে অনেকেই জানেন না, নন-স্টিক প্যান চিরদিন ব্যবহার করার মতো নয়। নির্দিষ্ট সময় পর এর নন-স্টিক কোটিং নষ্ট হতে শুরু করে, যা শুধু রান্নার মানই নয়, স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সময়মতো পুরোনো প্যান বদলে ফেলা জরুরি। কীভাবে বুঝবেন আপনার নন-স্টিক প্যানটি আর ব্যবহারের উপযোগী নেই? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কোটিং উঠে গেলে সর্তক থাকুন কোটিং উঠে যেতে শুরু করেছে নন-স্টিক প্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর বিশেষ কোটিং। যদি দেখেন প্যানের ওপর আঁচড় পড়েছে বা কোনো কোনো জায়গা থেকে কোটিং উঠে যাচ্ছে, তাহলে সেটি আর ব্যবহার না করাই ভালো। কোটিং উঠে গেলে খাবার সহজেই প্যানে লেগে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কোটিংয়ের ছোট ছোট অংশ রান্নার সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই এমন প্যান দ্রুত বদলে ফেলা উচিত। কোটিং যাতে দ্রুত নষ্ট না হয়, সেজন্য ধাতব চামচের বদলে কাঠ, সিলিকন বা নাইল
কম তেলে রান্না, খাবার না লেগে থাকা এবং সহজে পরিষ্কার করার সুবিধার কারণে নন-স্টিক প্যান এখন প্রায় প্রতিটি রান্নাঘরের অপরিহার্য অংশ। সকালের অমলেট থেকে শুরু করে প্যানকেক কিংবা হালকা ভাজার মতো সহজে রান্না করা যায় এতে। তবে অনেকেই জানেন না, নন-স্টিক প্যান চিরদিন ব্যবহার করার মতো নয়। নির্দিষ্ট সময় পর এর নন-স্টিক কোটিং নষ্ট হতে শুরু করে, যা শুধু রান্নার মানই নয়, স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই সময়মতো পুরোনো প্যান বদলে ফেলা জরুরি। কীভাবে বুঝবেন আপনার নন-স্টিক প্যানটি আর ব্যবহারের উপযোগী নেই? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
কোটিং উঠে গেলে সর্তক থাকুন
কোটিং উঠে যেতে শুরু করেছে
নন-স্টিক প্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর বিশেষ কোটিং। যদি দেখেন প্যানের ওপর আঁচড় পড়েছে বা কোনো কোনো জায়গা থেকে কোটিং উঠে যাচ্ছে, তাহলে সেটি আর ব্যবহার না করাই ভালো।
কোটিং উঠে গেলে খাবার সহজেই প্যানে লেগে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কোটিংয়ের ছোট ছোট অংশ রান্নার সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই এমন প্যান দ্রুত বদলে ফেলা উচিত। কোটিং যাতে দ্রুত নষ্ট না হয়, সেজন্য ধাতব চামচের বদলে কাঠ, সিলিকন বা নাইলনের স্প্যাচুলা ব্যবহার করুন।
খাবার বারবার লেগে যাচ্ছে
নন-স্টিক প্যানের মূল সুবিধাই হলো এতে খাবার লেগে থাকে না। কিন্তু যদি দেখেন অমলেট, ডিম, বা সবজি রান্না করার সময় বারবার প্যানে লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন এর নন-স্টিক ক্ষমতা অনেকটাই কমে গেছে। এ অবস্থায় রান্না করতে বেশি তেল ব্যবহার করতে হয়, যা নন-স্টিক প্যান ব্যবহারের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে। তাই এমন প্যান বদলে নতুনটি ব্যবহার করাই ভালো।
রান্নার সময় নন-স্টিক প্যানে খাবার লেগে যাচ্ছে কিনা পরীক্ষা করুন
প্যানের রং বদলে গেছে
নতুন নন-স্টিক প্যান সাধারণত চকচকে ও মসৃণ দেখায়। কিন্তু দীর্ঘদিন বেশি তাপে রান্না করলে এর ওপরের অংশের রং ধীরে ধীরে নিষ্প্রভ বা ঘোলাটে হয়ে যেতে পারে। এটি কোটিংয়ের গুণগত মান কমে যাওয়ার লক্ষণ। যদি দেখেন প্যানের রং আগের মতো নেই বা কালচে দাগ পড়ে গেছে, তাহলে সেটি ভালোভাবে পরীক্ষা করুন। প্রয়োজন হলে নতুন প্যান কিনে নিন।
অনেক বছর ধরে একই প্যান ব্যবহার করছেন
বেশিরভাগ নন-স্টিক প্যানের গড় আয়ু তিন থেকে পাঁচ বছর। তবে এটি নির্ভর করে কত ঘন ঘন ব্যবহার করছেন এবং কীভাবে যত্ন নিচ্ছেন তার ওপর।
যদি আপনার প্যানটি পাঁচ বছরের বেশি পুরোনো হয় এবং প্রতিদিন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটির অবস্থা ভালোভাবে দেখে নেওয়া উচিত। কোটিং ঠিক থাকলেও পুরোনো প্যানের কার্যকারিতা অনেক সময় কমে যায়।
প্যান বেঁকে গেছে বা আকৃতি বদলে গেছে
অনেক সময় অতিরিক্ত তাপে রান্না বা দীর্ঘদিন ব্যবহারের ফলে প্যানের নিচের অংশ ফুলে যায় কিংবা সমতল থাকে না। এতে তাপ সমানভাবে ছড়ায় না এবং খাবারও ঠিকমতো রান্না হয় না। যদি প্যানটি চুলার ওপর স্থিরভাবে না বসে বা একদিকে কাত হয়ে থাকে, তাহলে সেটি বদলে ফেলার সময় এসেছে।
নন-স্টিক প্যান দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন-
- সব সময় মাঝারি বা কম আঁচে রান্না করুন।
- খালি প্যান বেশি সময় গরম করবেন না।
- ধাতব চামচ বা খুন্তি ব্যবহার এড়িয়ে চলুন।
- শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করবেন না।
- রান্না শেষে প্যান ঠান্ডা হওয়ার পর ধুয়ে ফেলুন।
নন-স্টিক প্যান রান্নাঘরের একটি সুবিধাজনক উপকরণ হলেও এটি চিরস্থায়ী নয়। কোটিং উঠে গেলে দেরি না করে নতুন প্যান ব্যবহার করুন। সঠিক সময়ে প্যান বদলালে রান্নার মান যেমন ভালো থাকবে, তেমনি পরিবারের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।
সূত্র: সাউদার্ন লিভিং, দ্য স্প্রুস, দ্য ইন্ডিয়া টুডে
এসএকেওয়াই
What's Your Reaction?

