রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি চান মুহিউদ্দীন রাব্বানী
শিশু রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করার জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে ‘শিশু রামিসা আক্তারের নির্মম ও পাশবিক হত্যাকাণ্ডে গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ’ করে তিনি এ দাবি জানান। মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার নিষ্পাপ রক্তে আজ মানবতা কলঙ্কিত ও বিবেক বিপর্যস্ত। তুমি ছিলে কোমল হৃদয়ের এক নিষ্পাপ শিশু, যে এখনো পৃথিবীর নিষ্ঠুরতা বোঝার আগেই নরপশুদের নির্মমতার শিকার হলে। তোমার এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। কোনো সভ্য সমাজে এমন বর্বরোচিত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।’ এই জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করেছে, তারা মানবতার শত্রু। অবিলম্বে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুসহ কাউকে এমন নির্মমতার শিকার হতে না হয়। দীর্ঘসূত্রতা বা বিচারহীনতার কো
শিশু রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করার জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে ‘শিশু রামিসা আক্তারের নির্মম ও পাশবিক হত্যাকাণ্ডে গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ’ করে তিনি এ দাবি জানান।
মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার নিষ্পাপ রক্তে আজ মানবতা কলঙ্কিত ও বিবেক বিপর্যস্ত। তুমি ছিলে কোমল হৃদয়ের এক নিষ্পাপ শিশু, যে এখনো পৃথিবীর নিষ্ঠুরতা বোঝার আগেই নরপশুদের নির্মমতার শিকার হলে। তোমার এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। কোনো সভ্য সমাজে এমন বর্বরোচিত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এই জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করেছে, তারা মানবতার শত্রু। অবিলম্বে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুসহ কাউকে এমন নির্মমতার শিকার হতে না হয়। দীর্ঘসূত্রতা বা বিচারহীনতার কোনো সুযোগ জাতি মেনে নেবে না। নিহত রামিসার মাগফিরাত কামনা করেন মুহিউদ্দীন রাব্বানী।’
What's Your Reaction?