রামুতে দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশুর
কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উখিয়ার দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)। স্থানীয়দের বরাতে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক নাছির উদ্দিন বলেন, বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় কক্সবাজারমুখী মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত এবং চালকসহ চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। তাদের চমেকে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছলে জান্নাতুল মাওয়
কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উখিয়ার দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।
স্থানীয়দের বরাতে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক নাছির উদ্দিন বলেন, বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় কক্সবাজারমুখী মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত এবং চালকসহ চারজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। তাদের চমেকে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছলে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান নাছির উদ্দিন।
What's Your Reaction?