রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। সোমবার (১০ আগস্ট) আগারগাঁও নির্বাচন কমিশনে গণমাধ্যমকে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ এর আগে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে নিজেদের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করে জামায়াতে ইসলামী ঐক্য জোট। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামিদুর রহমান আযাদ জানান, রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতি। এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় তাহলে গণতন্ত্রের চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে চাই। এমওএস/এসএনআর
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
সোমবার (১০ আগস্ট) আগারগাঁও নির্বাচন কমিশনে গণমাধ্যমকে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এর আগে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে নিজেদের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করে জামায়াতে ইসলামী ঐক্য জোট। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হামিদুর রহমান আযাদ জানান, রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতি। এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় তাহলে গণতন্ত্রের চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে চাই।
এমওএস/এসএনআর
What's Your Reaction?
