রাস্তায় যুবকের অশ্লীল অঙ্গভঙ্গি, কলার ধরে থানায় নিয়ে গেলেন তরুণী
দিনের আলোয় জনবহুল রাস্তায় ‘উদ্দেশ্যমূলকভাবে’ অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ডেলিভারি বয়কে কলার ধরে টেনে থানায় নিয়ে গেলেন তরুণী। গুরুতর অভিযোগ পেয়েই যুবককে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খরদহ শহরের বিটি সড়কে এই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে বিটি রোড দিয়ে বাইকে করে যাচ্ছিলেন বেসরকারি সংস্থার এক ডেলিভারি বয়। ঠিক সেসময় তার পাশ দিয়ে স্কুটিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন এক তরুণী। আরও পড়ুন ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি! আরও পড়ুন নারীর মেসেজ দেখেই গলে গেলো মন, খোয়ালেন ২৭ কোটি টাকা তরুণীর অভিযোগ, তাকে দেখে ডেলিভারি বয় রাস্তার ওপর বাইক দাঁড় করিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সঙ্গে সঙ্গে ওই তরুণী নিজের স্কুটি থামিয়ে ওই যুবকের জামার কলার ধরে টানতে টানতে স্থানীয় খরদহ থানায় নিয়ে যান। পরে জানা যায়, ওই তরুণী নিজেই পুলিশে কর্মরত। এই নারী পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করা হয়েছে। ডিডি/এসএএইচ
দিনের আলোয় জনবহুল রাস্তায় ‘উদ্দেশ্যমূলকভাবে’ অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ডেলিভারি বয়কে কলার ধরে টেনে থানায় নিয়ে গেলেন তরুণী। গুরুতর অভিযোগ পেয়েই যুবককে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খরদহ শহরের বিটি সড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে বিটি রোড দিয়ে বাইকে করে যাচ্ছিলেন বেসরকারি সংস্থার এক ডেলিভারি বয়। ঠিক সেসময় তার পাশ দিয়ে স্কুটিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন এক তরুণী।
তরুণীর অভিযোগ, তাকে দেখে ডেলিভারি বয় রাস্তার ওপর বাইক দাঁড় করিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সঙ্গে সঙ্গে ওই তরুণী নিজের স্কুটি থামিয়ে ওই যুবকের জামার কলার ধরে টানতে টানতে স্থানীয় খরদহ থানায় নিয়ে যান। পরে জানা যায়, ওই তরুণী নিজেই পুলিশে কর্মরত।
এই নারী পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করা হয়েছে।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?

