রায়েরবাগ মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু: দুই শিক্ষক কারাগারে

ঢাকার রায়েরবাগের একটি মাদরাসা থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রাথমিক শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন নির্যাতনের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছবুর। কারাগারে পাঠানো দুই আসামি হলেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার শিক্ষক মো. জাকারিয়া (৩৫) ও মো. জোবায়ের আহম্মেদ (২০)। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরও পড়ুন মাদরাসা থেকে গলায় ফাঁস দেওয়া ছাত্রের মরদেহ উদ্ধার, শরীরে বেতের আঘাত মামলার এজাহার অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) দ

রায়েরবাগ মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু: দুই শিক্ষক কারাগারে

ঢাকার রায়েরবাগের একটি মাদরাসা থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

প্রাথমিক শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন নির্যাতনের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছবুর।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার শিক্ষক মো. জাকারিয়া (৩৫) ও মো. জোবায়ের আহম্মেদ (২০)।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) দুপুরে রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার তৃতীয় তলার একটি বাথরুম থেকে মো. নাঈম শেখ (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ওই দুই শিক্ষককে আসামি করে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার রাতেই মাদরাসা থেকে জাকারিয়া ও জোবায়েরকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিভিন্ন অজুহাতে দুই শিক্ষক নিয়মিত নাঈমকে শারীরিক নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে জানালে তিনি ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চাইলেও আসামিরা ছাড়পত্র দেননি। এছাড়া নাঈম ওই মাদরাসায় আর পড়তে না চাওয়ার কথা জানালে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন দুপুরে নাঈম মাদরাসায় আর পড়বে না বলে জানালে দুই শিক্ষক তাকে মারধর করেন। একপর্যায়ে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow