রুশ তেল বিক্রিতে নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার তেল বিক্রির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এ সংক্রান্ত একটি লাইসেন্স ইস্যু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। নিষেধাজ্ঞা তদারককারী সংস্থা ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ এই সংক্রান্ত একটি চিঠি অনলাইনে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে রুশ তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রাশিয়ার এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর সৃষ্ট হুমকি ও অস্থিরতা মোকাবিলার পাশাপাশি বিশ্বজ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য

রুশ তেল বিক্রিতে নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার তেল বিক্রির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এ সংক্রান্ত একটি লাইসেন্স ইস্যু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। নিষেধাজ্ঞা তদারককারী সংস্থা ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ এই সংক্রান্ত একটি চিঠি অনলাইনে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে রুশ তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রাশিয়ার এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর সৃষ্ট হুমকি ও অস্থিরতা মোকাবিলার পাশাপাশি বিশ্বজ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। এর আগে গত বুধবার, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সরকারি মজুত থেকে তাদের ইতিহাসের সর্ববৃহৎ তেল অবমুক্তির (প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল) নির্দেশ দিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ইরান এখনো তেল রপ্তানি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অন্য দেশগুলোর তেল রপ্তানি বন্ধ করে দেওয়ায় বর্তমানে ইরানি তেলের বাজারমূল্য আরও বেড়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow