রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর উদ্যোগে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গোলশূন্য খেলা টাইব্রেকারে গড়ালে ডিএসএ সদর ৩-০ গোলে জয়ী হয়। গত ১৬ জুলাই চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রামের আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. শফিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সিসিএম (পূর্ব) ও ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সাধারণ সম্পাদক ও এসডব্লিউও (পূর্ব), সিআরবি, চট্টগ্রামের চৈতী মুহুরী, মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব), জেপিও-১ (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর
বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর উদ্যোগে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গোলশূন্য খেলা টাইব্রেকারে গড়ালে ডিএসএ সদর ৩-০ গোলে জয়ী হয়। গত ১৬ জুলাই চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রামের আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. শফিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সিসিএম (পূর্ব) ও ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সাধারণ সম্পাদক ও এসডব্লিউও (পূর্ব), সিআরবি, চট্টগ্রামের চৈতী মুহুরী, মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব), জেপিও-১ (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু, শ্রমিক দলের নেতা মামুনুল ইসলাম (মামুন), কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর আবু বকর ছিদ্দিকসহ শ্রমিক দলের অন্যান্য নেতারা। বিকেল সাড়ে ৪টায় অতিথিরা ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। এর আগে গত ১৩ জুলাই টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রতিযোগিতায় ডিএসএ সদর, ডিএসএ পাহাড়তলী, ডিএসএ চট্টগ্রাম ও ডিএসএ ঢাকা—এই চারটি দল অংশ নেয়। লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ডিএসএ সদর ও ডিএসএ চট্টগ্রাম ফাইনালে যায়। ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ডিএসএ সদর ৩-০ গোলে ডিএসএ চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ডিএসএ চট্টগ্রাম। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ের ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow