রোনালদোকে সতীর্থরাই ‘বয়কট’ করেছেন!
স্পেনের কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে কথা বলেছেন সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। আফটার ফুট আরএমসি অনুষ্ঠানে তিনি দাবি করেন, রোনালদো তার সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। এমনকি পুরো টুর্নামেন্টজুড়েই তাকে ‘বয়কট’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার মতে, রোনালদোর মতো একজন ফুটবলারকে দলে রাখলে পুরো দলের কৌশলই তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর মতো করে সাজানো উচিত। জর্কায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেন, তাহলে দলকেও তার জন্য খেলতে হবে। কিন্তু সেটাই হয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছিল, নিজের দলই তাকে বয়কট করছিল। তারা তাকে বল দিচ্ছিল না, এমন জায়গায় বল পৌঁছে দিচ্ছিল না যেখানে সে সবচেয়ে কার্যকর হতে পারে। হয় তাকে দলে নেবেন না, নয়তো নিলে নিশ্চিত করবেন যে দল তার জন্যই খেলছে।‘ জর্কায়েফের বিশ্বাস, আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। পুরো টুর্নামেন্টজুড়ে রোনালদো ও তার সতীর্থদের মধ্যে বোঝাপড়ার অভাবও সমালোচনা করেন তিনি। তবে জর্কায়েফের
স্পেনের কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে কথা বলেছেন সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। আফটার ফুট আরএমসি অনুষ্ঠানে তিনি দাবি করেন, রোনালদো তার সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। এমনকি পুরো টুর্নামেন্টজুড়েই তাকে ‘বয়কট’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার মতে, রোনালদোর মতো একজন ফুটবলারকে দলে রাখলে পুরো দলের কৌশলই তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর মতো করে সাজানো উচিত।
জর্কায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেন, তাহলে দলকেও তার জন্য খেলতে হবে। কিন্তু সেটাই হয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছিল, নিজের দলই তাকে বয়কট করছিল। তারা তাকে বল দিচ্ছিল না, এমন জায়গায় বল পৌঁছে দিচ্ছিল না যেখানে সে সবচেয়ে কার্যকর হতে পারে। হয় তাকে দলে নেবেন না, নয়তো নিলে নিশ্চিত করবেন যে দল তার জন্যই খেলছে।‘
জর্কায়েফের বিশ্বাস, আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। পুরো টুর্নামেন্টজুড়ে রোনালদো ও তার সতীর্থদের মধ্যে বোঝাপড়ার অভাবও সমালোচনা করেন তিনি।
তবে জর্কায়েফের এই মন্তব্য এসেছে এমন এক বিশ্বকাপের পর, যেখানে পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর থেকেই অধিনায়ক রোনালদোকে ঘিরে বিতর্ক তীব্র হয়ে ওঠে। বিষয়টি শুধু দলের ভেতরেই নয়, সমর্থকদের মধ্যেও মতভেদের সৃষ্টি করেছিল।
আরএএইচইউএল/এসকেডি/এমআরএম
What's Your Reaction?