রোমান্টিক মহাকাব্যের যাত্রায় সারা অর্জুন

ভালোবাসা দিবসে ঘোষণা, আর তারপর থেকেই যেন প্রেম উপাখ্যানের এক নতুন ঝড় বইছে বলিউডে। ২০২৬ সালের ভ্যালেন্টাইনস ডেতে  ইমতিয়াজ আলি ও একতা আর কাপুর যখন একসঙ্গে ঘোষণা দেন ‘হীর রাঞ্ঝা’র, তখনই স্পষ্ট হয়ে যায়— এটি কেবল একটি সিনেমা নয়, বরং আবেগ, নস্টালজিয়া আর চিরন্তন প্রেমের নতুন অধ্যায় হতে যাচ্ছে। ধ্রুপদি পাঞ্জাবি লোককাহিনিকে আধুনিক পর্দার ভাষায় ফিরিয়ে আনতে সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকছেন সাজিদ আলি। নির্মাতাদের ভাষ্য, এটি হবে ‘লায়লা মজনু’-এর উত্তরাধিকার বহনকারী পরবর্তী অধ্যায়— যেখানে প্রেম কেবল গল্প নয়, হয়ে উঠবে এক গভীর আত্মিক যাত্রা। সিনেমা ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে— কে হচ্ছেন নতুন যুগের হীর? বলিপাড়ায় জোর গুঞ্জন, ‘হীর’ চরিত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী সারা অর্জুন।  মিড-ডে’র প্রতিবেদনে উঠে এসেছে, ছবির নির্মাতা তুলনামূলক নতুন কিন্তু শক্তিশালী উপস্থিতির এক মুখ খুঁজছেন, আর সেই তালিকায় সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সারার নাম। সম্প্রতি রণবীর সিং-এর বিপরীতে ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তার আবেগঘন অভিনয় ও পর্দায় উপস্থিতি ইতোমধ্যেই নির্মাতাদের নজর কেড়েছে।

রোমান্টিক মহাকাব্যের যাত্রায় সারা অর্জুন

ভালোবাসা দিবসে ঘোষণা, আর তারপর থেকেই যেন প্রেম উপাখ্যানের এক নতুন ঝড় বইছে বলিউডে। ২০২৬ সালের ভ্যালেন্টাইনস ডেতে  ইমতিয়াজ আলি ও একতা আর কাপুর যখন একসঙ্গে ঘোষণা দেন ‘হীর রাঞ্ঝা’র, তখনই স্পষ্ট হয়ে যায়— এটি কেবল একটি সিনেমা নয়, বরং আবেগ, নস্টালজিয়া আর চিরন্তন প্রেমের নতুন অধ্যায় হতে যাচ্ছে। ধ্রুপদি পাঞ্জাবি লোককাহিনিকে আধুনিক পর্দার ভাষায় ফিরিয়ে আনতে সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকছেন সাজিদ আলি। নির্মাতাদের ভাষ্য, এটি হবে ‘লায়লা মজনু’-এর উত্তরাধিকার বহনকারী পরবর্তী অধ্যায়— যেখানে প্রেম কেবল গল্প নয়, হয়ে উঠবে এক গভীর আত্মিক যাত্রা।

সিনেমা ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে— কে হচ্ছেন নতুন যুগের হীর? বলিপাড়ায় জোর গুঞ্জন, ‘হীর’ চরিত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী সারা অর্জুন। 

মিড-ডে’র প্রতিবেদনে উঠে এসেছে, ছবির নির্মাতা তুলনামূলক নতুন কিন্তু শক্তিশালী উপস্থিতির এক মুখ খুঁজছেন, আর সেই তালিকায় সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সারার নাম। সম্প্রতি রণবীর সিং-এর বিপরীতে ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তার আবেগঘন অভিনয় ও পর্দায় উপস্থিতি ইতোমধ্যেই নির্মাতাদের নজর কেড়েছে।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও কাস্টিং আলোচনায় তার নামই ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বেশি।

অন্যদিকে ‘রাঞ্জা’ চরিত্রে বিবেচনায় রয়েছেন রোহিত সারাফ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে হীর-রাঞ্ঝার অনস্ক্রিন রসায়নের ওপর। কারণ এই প্রেমকাহিনির প্রাণই হলো দুই চরিত্রের আবেগ, আকুলতা আর আত্মত্যাগের বিশ্বাসযোগ্য রূপায়ণ।

জানা যায়, ২০২৬ সালের গ্রীষ্মে শুরু হবে শুটিং, আর প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই জোরকদমে এগোচ্ছে। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে, উদীয়মান দুই প্রতিভাকে নিয়ে বড় পর্দায় হাজির হবে এক বিশাল রোমান্টিক কাব্যগাথা।
এদিকে সারার ক্যারিয়ারও এখন ঊর্ধ্বমুখী। তিনি পরিচালক আদিত্য ধর-এর ‘ধুরন্ধর ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, যার মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১৯ মার্চ ২০২৬।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow