রৌমারীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
রৌমারীতে অটোরিকশার ধাক্কায় জান্নাতি আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৪টার সময় রৌমারী উপজেলার তুরা রাস্তার রসুলপুর নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি চর বামনের চর গুচ্ছ গ্রামের জাইদুল ইসলাম ও আজেমা খাতুনের মেয়ে বলে জানা যায়। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, তুরা রাস্তার রসুলপুর নামক জায়গায় জান্নাতি আক্তার দোকানে কিছু কেনার জন্য রাস্তা পার হতে গেলে অপরদিকে থেকে আসা অটোরিকশা জান্নাতি আক্তার কে ধাক্কা দেয়। অটোরিকশার থাক্কায় রাস্তায় পরে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অটোরিকশার চালক বাবুল মিয়া সহ তার গাড়িটি আটক করেছে স্থানীয় জনতা। গাড়ি চালক বাবুল মিয়া জামালপুর জেলার ডিগ্রির চর এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাও
রৌমারীতে অটোরিকশার ধাক্কায় জান্নাতি আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৪টার সময় রৌমারী উপজেলার তুরা রাস্তার রসুলপুর নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি চর বামনের চর গুচ্ছ গ্রামের জাইদুল ইসলাম ও আজেমা খাতুনের মেয়ে বলে জানা যায়।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, তুরা রাস্তার রসুলপুর নামক জায়গায় জান্নাতি আক্তার দোকানে কিছু কেনার জন্য রাস্তা পার হতে গেলে অপরদিকে থেকে আসা অটোরিকশা জান্নাতি আক্তার কে ধাক্কা দেয়। অটোরিকশার থাক্কায় রাস্তায় পরে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অটোরিকশার চালক বাবুল মিয়া সহ তার গাড়িটি আটক করেছে স্থানীয় জনতা। গাড়ি চালক বাবুল মিয়া জামালপুর জেলার ডিগ্রির চর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?