র‍্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব। অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি বলেন, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক আলী আকবর সোহেলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অনুমতিবিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো নানা অনিয়ম ধরা পড়ে। সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমান

র‍্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব। অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি বলেন, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক আলী আকবর সোহেলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অনুমতিবিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো নানা অনিয়ম ধরা পড়ে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে এক লাখ টাকা করে জরিমানা। বাকি দুটির একটিকে ২৫ হাজার ও অপরটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গুরুতর অনিয়মের দায়ে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow