লাল-সবুজ বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বাসিন্দা এবং বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাসেল। পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর ভ্যানটির পেছনে থাকা রাসেলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর হাটহাজারীর সিএনজিচালক বাদশা ও চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধা

লাল-সবুজ বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বাসিন্দা এবং বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাসেল। পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর ভ্যানটির পেছনে থাকা রাসেলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর হাটহাজারীর সিএনজিচালক বাদশা ও চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথে রাসেল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন কালবেলাকে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow