লিটারে ৮.৭১ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ জ্বালানির দাম ছিল ১০৯ টাকা ১০ পয়সা প্রতি লিটার। ফলে প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিইআরসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন লিটারে প্রায় ১৬ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম নতুন দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৩০ জুলাই দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এনএস/এমএমকে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ জ্বালানির দাম ছিল ১০৯ টাকা ১০ পয়সা প্রতি লিটার। ফলে প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিইআরসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
এতে বলা হয়, ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৩০ জুলাই দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এনএস/এমএমকে
What's Your Reaction?
