লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪১২, আহত ১০ হাজারের বেশি

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে এক দিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। এতে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৪১২ জনে পৌছেঁছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্স পেজে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, গত ২ মার্চ চলমান সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন যে, ইসরায়েল এ দখলের মাধ্যমে লেবাননের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে অঞ্চল নি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪১২, আহত ১০ হাজারের বেশি

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে এক দিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। এতে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৪১২ জনে পৌছেঁছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্স পেজে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, গত ২ মার্চ চলমান সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে।

বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন যে, ইসরায়েল এ দখলের মাধ্যমে লেবাননের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে অঞ্চল নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করছে।

 ইসরায়েল শুরুতে বলেছিল যে তাদের উদ্দেশ্য হলো তাদের সীমান্তের কাছাকাছি লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেওয়া। কিন্তু তাদের বাহিনী এখন সেই সীমানা ছাড়িয়ে বেশ সামনে এগিয়ে কার্যক্রম তথা চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জহরানি নদী (লিতানি নদীর প্রায় ১০ কিলোমিটার বা ৬ মাইল উত্তরে) পর্যন্ত উত্তর দিকে সরে যাওয়ার উচ্ছেদ আদেশ জারি করেছে, যা তাদের সামরিক নিয়ন্ত্রণকে আরও প্রসারিত করছে।

ইসরায়েলি সৈন্যরা নবাতিয়াহর উপকণ্ঠে জাওতার আল-শারকিয়াহ এবং চৌকিন শহরে পৌঁছেছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার (৩১ মে) ভোরে দেইর এজ-জহরানিতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow