লোন নিয়ে মাকে গাড়ি উপহার দিলেন আরশ খান

ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান। অল্প সময়েই অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক নাটকে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেতা। এবার মাকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় এলেন আরশ খান। তবে সেই গাড়ি কিনতে তাকে ঋণ করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে গাড়ি ও মায়ের সঙ্গে ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল নিজের একটি গাড়ি কেনার। কিন্তু সন্তানদের বড় করতে গিয়ে নিজের অনেক স্বপ্নই বিসর্জন দিতে হয়েছে তাকে। আরশ খান লেখেন, ‘আমার আম্মার খুব ইচ্ছা ছিলো নিজের একটা গাড়ি কিনবেন। কিন্তু আমাদের বড় করতে গিয়ে এমন অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে। আম্মার জন্য কেনা গাড়ি। যদিও লোনে কেনা। কিন্তু আমি জানি একদিন এই লোন শোধ হবে। কিন্তু আম্মা না থাকলে হাজারটা গাড়ি কিনলেও এই স্বাদ কখনো মিটবে না।’ পোস্টে আরও তিনি লেখেন, ‘ভেবেছিলাম কিছু কিনলে তা এভাবে দেখাবো না। কিন্তু আম্মার এই আবেগ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। আমাদের প্রথম গাড়ি।’ আরশ খানের এমন পোস্টে ভক্ত-অনুরাগীরাও শুভেচ

লোন নিয়ে মাকে গাড়ি উপহার দিলেন আরশ খান

ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান। অল্প সময়েই অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক নাটকে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেতা।

এবার মাকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় এলেন আরশ খান। তবে সেই গাড়ি কিনতে তাকে ঋণ করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে গাড়ি ও মায়ের সঙ্গে ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল নিজের একটি গাড়ি কেনার। কিন্তু সন্তানদের বড় করতে গিয়ে নিজের অনেক স্বপ্নই বিসর্জন দিতে হয়েছে তাকে।

আরশ খান লেখেন, ‘আমার আম্মার খুব ইচ্ছা ছিলো নিজের একটা গাড়ি কিনবেন। কিন্তু আমাদের বড় করতে গিয়ে এমন অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে। আম্মার জন্য কেনা গাড়ি। যদিও লোনে কেনা। কিন্তু আমি জানি একদিন এই লোন শোধ হবে। কিন্তু আম্মা না থাকলে হাজারটা গাড়ি কিনলেও এই স্বাদ কখনো মিটবে না।’

পোস্টে আরও তিনি লেখেন, ‘ভেবেছিলাম কিছু কিনলে তা এভাবে দেখাবো না। কিন্তু আম্মার এই আবেগ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। আমাদের প্রথম গাড়ি।’

আরশ খানের এমন পোস্টে ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। অনেকেই অভিনেতার মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন।

আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow