শনিবার সভায় বসবেন বিসিবি পরিচালকরা

গত বছরের নির্বাচনের পর থেকেই ক্লাব-বোর্ডের দ্বন্দ্বে স্থবির হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা। ইতিমধ্যে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া শুরু হয়েছে। এর মধ্যে আগামী শনিবার জরুরি সভায় বসছেন বিসিবি পরিচালকরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে সভা। গত ২৮ মার্চ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর এটাই বিসিবির প্রথম সভা। যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকতে পারেন। এই সভার মূল এজেন্ডা আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ। এরই মধ্যে এই লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সেটার বাস্তবায়নের জন্যই আলোচনা হবে। সম্প্রতি পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেনকে নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজও আছে এজেন্ডার তালিকায়। এসকেডি/এমএমআর

শনিবার সভায় বসবেন বিসিবি পরিচালকরা

গত বছরের নির্বাচনের পর থেকেই ক্লাব-বোর্ডের দ্বন্দ্বে স্থবির হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা। ইতিমধ্যে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া শুরু হয়েছে। এর মধ্যে আগামী শনিবার জরুরি সভায় বসছেন বিসিবি পরিচালকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে সভা। গত ২৮ মার্চ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর এটাই বিসিবির প্রথম সভা। যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকতে পারেন।

এই সভার মূল এজেন্ডা আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ। এরই মধ্যে এই লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সেটার বাস্তবায়নের জন্যই আলোচনা হবে। সম্প্রতি পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেনকে নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজও আছে এজেন্ডার তালিকায়।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow