শরীয়তপুরের দুঃখ আর থাকবে না: হুইপ অপু
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক এবং শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়ক প্রকল্পের দীর্ঘদিনের জটিলতা প্রায় সম্পূর্ণ কেটে গেছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে চলতি বর্ষা মৌসুমের পরই সড়ক দুটির উন্নয়নকাজ দৃশ্যমান হবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের দুঃখ আর থাকবে না। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হুইপ অপু জানান, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্পের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। এরপর দ্রুত দরপত্রসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়কের জমি অধিগ্রহণসংক্রান্ত অধিকাংশ জটিলতা ইতোমধ্যে সমাধান হয়েছে। আগামী রোববার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে অবশিষ্ট সমস্যারও নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। এরপর বর্ষা শেষে সড়কটির উন্নয়নকাজ শুরু হবে। জয়
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক এবং শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়ক প্রকল্পের দীর্ঘদিনের জটিলতা প্রায় সম্পূর্ণ কেটে গেছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে চলতি বর্ষা মৌসুমের পরই সড়ক দুটির উন্নয়নকাজ দৃশ্যমান হবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের দুঃখ আর থাকবে না।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু জানান, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্পের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। এরপর দ্রুত দরপত্রসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়কের জমি অধিগ্রহণসংক্রান্ত অধিকাংশ জটিলতা ইতোমধ্যে সমাধান হয়েছে। আগামী রোববার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে অবশিষ্ট সমস্যারও নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। এরপর বর্ষা শেষে সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।
জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতু প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর অনুমোদন ইতোমধ্যে মিলেছে। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি খুনেরচর-আবুপুর হয়ে বরিশালের মুলাদীর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে হুইপ অপু গোসাইরহাট উপজেলার আবুপুর থেকে বরিশালের মুলাদী সংযোগে নদীর ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সেতু নির্মাণের সম্ভাবনা, নদীর অবস্থান, সংযোগ সড়ক এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন। সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শরীয়তপুরের বাস্তবায়নে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)’–এর আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ও ইদিলপুর ইউনিয়নের চারটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?