শাওয়াল খানের বই ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’

বাজারে পাওয়া যাচ্ছে শাওয়াল খানের বই ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। প্রচ্ছদ করেছেন মামুন কায়সার। প্রথম খণ্ড ৪৯৬ ও দ্বিতীয় খণ্ড ৪৮৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের জুন মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। বাংলা একাডেমি জানায়, গণআন্দোলন ও জনযুদ্ধের মধ্য দিয়ে সার্বভৌমত্ব লাভ করা এই বাংলাদেশে সংবিধানে রক্ষিত হয়েছে সমান অধিকার ও ন্যায় বিচার। রাষ্ট্র শাসনে প্রচলিত রয়েছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা। সংবিধান এবং গণতন্ত্র মানব সভ্যতার বিবর্তনের এমন একটি স্তর যেখানে জনগণ অথবা তাদের একটি সচেতন অংশ উক্ত দুটি প্রপঞ্চকে সচল রাখতে অবদান রাখে। আর তা না হলে সংবিধানে রক্ষিত গণঅধিকার এবং গণতন্ত্র দুটোই প্রহসনে পর্যবসিত হয়। শাসক এবং জনগণের মাঝে সে সম্পর্কের সেতুটি তৈরি হয় গণমাধ্যমের তথা সংবাদপত্রের মাধ্যমেই। আরও পড়ুন পাওয়া যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান এসব লেখা একদিকে সমাজের চলমান অসঙ্গতিগুলো শাসকের দৃষ্টি গোচর করে, অপরদিকে শাসকের ক্ষমতার যে কোনো অপব্যবহার জনতার কাছে পৌঁছে দিয়ে গণতান্ত্রিক ভারস

শাওয়াল খানের বই ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’

বাজারে পাওয়া যাচ্ছে শাওয়াল খানের বই ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। প্রচ্ছদ করেছেন মামুন কায়সার। প্রথম খণ্ড ৪৯৬ ও দ্বিতীয় খণ্ড ৪৮৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের জুন মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

বাংলা একাডেমি জানায়, গণআন্দোলন ও জনযুদ্ধের মধ্য দিয়ে সার্বভৌমত্ব লাভ করা এই বাংলাদেশে সংবিধানে রক্ষিত হয়েছে সমান অধিকার ও ন্যায় বিচার। রাষ্ট্র শাসনে প্রচলিত রয়েছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা। সংবিধান এবং গণতন্ত্র মানব সভ্যতার বিবর্তনের এমন একটি স্তর যেখানে জনগণ অথবা তাদের একটি সচেতন অংশ উক্ত দুটি প্রপঞ্চকে সচল রাখতে অবদান রাখে।

আর তা না হলে সংবিধানে রক্ষিত গণঅধিকার এবং গণতন্ত্র দুটোই প্রহসনে পর্যবসিত হয়। শাসক এবং জনগণের মাঝে সে সম্পর্কের সেতুটি তৈরি হয় গণমাধ্যমের তথা সংবাদপত্রের মাধ্যমেই।

এসব লেখা একদিকে সমাজের চলমান অসঙ্গতিগুলো শাসকের দৃষ্টি গোচর করে, অপরদিকে শাসকের ক্ষমতার যে কোনো অপব্যবহার জনতার কাছে পৌঁছে দিয়ে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করার কাজটি করে। এভাবে সংবিধানে সংরক্ষিত জনতার অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার কাজটি এগিয়ে চলে।

ফলে সংবাদপত্রের এ ধরনের কলামগুলো গণতন্ত্র ও সংবিধান রক্ষার মতো জনঅধিকারের সঙ্গে সম্পর্কিত। বইটিতে প্রথম খণ্ডে ৬৪টি ও দ্বিতীয় খণ্ডে ৯০টি লেখা সন্নিবেশিত হয়েছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow