শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগ জমা ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার (২৫ জুলাই) মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার বিষয়ে এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সভাটির আয়োজন করে। চিফ প্রসিকিউটর বলেন, ‘শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে- রঙ মেখে সেখানে আহত-নিহতের ঘটনা সাজানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ ধারণ করলেও সম্প্রচার করেনি। তারপরও আমরা ঘটনার তদন্ত করতে সক্ষম হয়েছি।’ আরও পড়ুন এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের তিনি জানান, মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড ব্যক্তি পর্যায়ে যেমন হয়, তেমনি রাষ্ট্র বা সরকার পর্যায় থেকেও হয়। এটি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। যেখানে ক্ষমতার ব্যবহার আছে সেখানেই কিন্তু মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রশ্ন থাক

শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগ জমা ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার বিষয়ে এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সভাটির আয়োজন করে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে- রঙ মেখে সেখানে আহত-নিহতের ঘটনা সাজানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ ধারণ করলেও সম্প্রচার করেনি। তারপরও আমরা ঘটনার তদন্ত করতে সক্ষম হয়েছি।’

তিনি জানান, মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড ব্যক্তি পর্যায়ে যেমন হয়, তেমনি রাষ্ট্র বা সরকার পর্যায় থেকেও হয়। এটি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। যেখানে ক্ষমতার ব্যবহার আছে সেখানেই কিন্তু মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রশ্ন থাকে। যেখানে প্রয়োগের জায়গা থাকে, সেখানেই অপপ্রয়োগের জায়গা থাকে। সেটি সব জায়গায়। কখনো কখনো এমনও হয়, যার অধিকার লঙ্ঘন হয়েছে, তিনিও কিন্তু কখনো কখনো মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড করে থাকেন।

আমিনুল ইসলাম উদাহরণ দিয়ে বলেন, একজন ভুক্তভোগী বা তার পরিবার থানায় মামলা করতে গিয়ে প্রতিহিংসাবশত নির্দোষ আরও ১০ জনকে আসামি করে ফেলেন। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেক জনের অধিকার লঙ্ঘন করা হলো। এটাও কিন্তু মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow