শারজায় বিমানের কেবিন ক্রু আটক, কারণ জানায়নি আমিরাত কর্তৃপক্ষ

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছেন। পাঁচ দিন ধরে তাকে ‘লাপাত্তা’ হিসেবে খোঁজা হলেও পরে জানা যায়, তিনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। তবে কী অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত ২২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইট পরিচালনার দায়িত্বে শারজাহ যান কেবিন ক্রু মীর্জা আদনান। ফ্লাইট শেষে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি তাদের হেফাজতেই রয়েছেন। আরও পড়ুন বিমানের সেই কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলা করতে বললেন আদালত এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কেবিন ক্রু নিয়মিত ফ্লাইট পরিচালনার দায়িত্ব

শারজায় বিমানের কেবিন ক্রু আটক, কারণ জানায়নি আমিরাত কর্তৃপক্ষ

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছেন। পাঁচ দিন ধরে তাকে ‘লাপাত্তা’ হিসেবে খোঁজা হলেও পরে জানা যায়, তিনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। তবে কী অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত ২২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইট পরিচালনার দায়িত্বে শারজাহ যান কেবিন ক্রু মীর্জা আদনান। ফ্লাইট শেষে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি তাদের হেফাজতেই রয়েছেন।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কেবিন ক্রু নিয়মিত ফ্লাইট পরিচালনার দায়িত্বে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। তবে আটকের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তার ভাষ্য, তদন্ত শেষে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

এমএমএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow