শাহজাদপুরে আমগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। শুক্রবার (১৫ মে) সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা হাসপাতাল কম্পাউন্ডের একটি আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

শাহজাদপুরে আমগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১৫ মে) সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা হাসপাতাল কম্পাউন্ডের একটি আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow