শাহবাগে দেখা মেলেনি আন্দোলনকারী শিক্ষার্থীদের, যান চলাচল স্বাভাবিক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পরও দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ ও বিক্ষোভের ঘোষণা ছিল আগেই। তবে, পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা মেলেনি। আরও পড়ুন এইচএসসি পরীক্ষার্থীরা হঠাৎ ক্ষুব্ধ কেন, নেপথ্যে যত কারণ সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনের মতো আজও রাজধানীর শাহবাগে রয়েছে কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। ছোট-বড় যানবাহনের চাপে সড়কজুড়ে যানবাহনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। আরও পড়ুন ‘বসে আছি, পরীক্ষা শেষে বেরোলে সন্তানকে নিয়েই বাসায় ফিরবো’ পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন বলে গ

শাহবাগে দেখা মেলেনি আন্দোলনকারী শিক্ষার্থীদের, যান চলাচল স্বাভাবিক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পরও দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ ও বিক্ষোভের ঘোষণা ছিল আগেই। তবে, পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা মেলেনি।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনের মতো আজও রাজধানীর শাহবাগে রয়েছে কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। ছোট-বড় যানবাহনের চাপে সড়কজুড়ে যানবাহনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন বলে গতকাল রাতে ঘোষণা করা হয়। ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করার ঘোষণা দেন। রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেওয়ার কথা শিক্ষার্থীদের। পরে লংমার্চ শুরু করার কথা।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow