শাহানাজ শিউলীর ছড়া: মা

মাগো তুমি বিশ্বসেরাসবার চেয়ে সেরা দামি,মায়ায় ভরা বুকখানিতেজড়িয়ে রাখো দিবাযামী। একটুখানি অসুখ হলেঅন্নহীনে জাগো রাত,চোখের জলে বুক ভিজিয়েমাথায় রাখো তোমার হাত। ঘুম থাকে না দু’চোখেতেএমনি থাকো তুমি সুখে,বাহুডোরে জড়িয়ে তুমিআমায় রাখো মধ্যবুকে। মমতামাখা রক্ত-ঘামেসুবাসিত তোমার গায়ে,শান্তি নামের বেহেশতখানালুকিয়ে আছে তোমার পায়ে। এসইউ

শাহানাজ শিউলীর ছড়া: মা

মাগো তুমি বিশ্বসেরা
সবার চেয়ে সেরা দামি,
মায়ায় ভরা বুকখানিতে
জড়িয়ে রাখো দিবাযামী।

একটুখানি অসুখ হলে
অন্নহীনে জাগো রাত,
চোখের জলে বুক ভিজিয়ে
মাথায় রাখো তোমার হাত।

ঘুম থাকে না দু’চোখেতে
এমনি থাকো তুমি সুখে,
বাহুডোরে জড়িয়ে তুমি
আমায় রাখো মধ্যবুকে।

মমতামাখা রক্ত-ঘামে
সুবাসিত তোমার গায়ে,
শান্তি নামের বেহেশতখানা
লুকিয়ে আছে তোমার পায়ে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow