শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক একে ‘গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হাসপাতালের শয্যায় শুয়ে ‘ভি’ চিহ্ন দেখানো একটি ছবি প্রকাশ করেন। পোস্টে ওয়াংচুক লেখেন, ‘রাজপথ থেকে সরাসরি গণতন্ত্র। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়।’ খবর এনডিটিভির। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ওয়াংচুক আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপি এবং ভারতের জেন-জি তরুণদের অভিনন্দন জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের ‘ভয় কাটিয়ে আন্দোলনে অংশ নেওয়ার’ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় আন্দোলনের আলোচনার কেন্দ্রবিন্দু জবাবদিহিতা থেকে শিক্ষা সংস্কারের দিকে যাবে।’ উল্লেখ্য, গত ২৮ জুন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন ওয়াংচুক। ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার রাতে তিনি তা ভাঙেন। সরকার সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক একে ‘গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হাসপাতালের শয্যায় শুয়ে ‘ভি’ চিহ্ন দেখানো একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে ওয়াংচুক লেখেন, ‘রাজপথ থেকে সরাসরি গণতন্ত্র। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়।’ খবর এনডিটিভির।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ওয়াংচুক আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপি এবং ভারতের জেন-জি তরুণদের অভিনন্দন জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের ‘ভয় কাটিয়ে আন্দোলনে অংশ নেওয়ার’ জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় আন্দোলনের আলোচনার কেন্দ্রবিন্দু জবাবদিহিতা থেকে শিক্ষা সংস্কারের দিকে যাবে।’

উল্লেখ্য, গত ২৮ জুন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন ওয়াংচুক। ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার রাতে তিনি তা ভাঙেন। সরকার সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর তিনি অনশন ভেঙেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow