‘শিক্ষার পরিবেশ যারাই নষ্ট করতে চাইবে, ছাত্রদল তাদেরই প্রতিহত করবে’

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। তারা শিক্ষার পরিবেশ নষ্টকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বিভিন্ন হল প্রদক্ষিণ করে দুই নম্বর গেটে সমাবেশ করেন। এসময় নেতাকর্মীদের ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’ , ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘গুপ্তবাহিনীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ছিল। সেখানে গুপ্ত লেখায় তারা আজকে পুরো ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর ওপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ যারাই নষ্ট করতে চাইবে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরই প্রতিহত করবো। আমরা অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় হবে না।’ এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম সি

‘শিক্ষার পরিবেশ যারাই নষ্ট করতে চাইবে, ছাত্রদল তাদেরই প্রতিহত করবে’

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। তারা শিক্ষার পরিবেশ নষ্টকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বিভিন্ন হল প্রদক্ষিণ করে দুই নম্বর গেটে সমাবেশ করেন।

এসময় নেতাকর্মীদের ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’ , ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘গুপ্তবাহিনীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ছিল। সেখানে গুপ্ত লেখায় তারা আজকে পুরো ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর ওপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ যারাই নষ্ট করতে চাইবে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরই প্রতিহত করবো। আমরা অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় হবে না।’

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর গুপ্ত শিবির আক্রমণ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন কর্মী জীবন দিয়েছে। আর কেউ কোনো গুপ্ত রাজনীতি করতে পারবে না। করলে জাতীয়তাবাদী ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করবে।’

এমএমআরআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow