শিশু নিরাপত্তা আইন লঙ্ঘন, ইলন মাস্কের এক্সকে জরিমানা
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার আইন মানতে ব্যর্থ হওয়ায় ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে জরিমানা করেছে দেশটির আদালত। অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ই-সেফটি ২০২৩ সালে টুইটারের কাছে জানতে চেয়েছিল, শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে তারা কী ব্যবস্থা নিচ্ছে। পরে টুইটার এক্সে রূপান্তরিত হলেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় তথ্য পুরোপুরি দেয়নি বলে অভিযোগ ওঠে। এ কারণে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত সেই জরিমানা বহাল রেখে এক্সকে ৬ লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ডলার পরিশোধের নির্দেশ দেয়। আদালত বলেছে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই এই জরিমানা দেওয়া হয়েছে। ই-সেফটির প্রধান জুলি ইনম্যান গ্রান্ট বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে কী করছে, তা জনগণের জানার অধিকার আছে।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার আইন মানতে ব্যর্থ হওয়ায় ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে জরিমানা করেছে দেশটির আদালত।
অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ই-সেফটি ২০২৩ সালে টুইটারের কাছে জানতে চেয়েছিল, শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে তারা কী ব্যবস্থা নিচ্ছে।
পরে টুইটার এক্সে রূপান্তরিত হলেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় তথ্য পুরোপুরি দেয়নি বলে অভিযোগ ওঠে। এ কারণে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত সেই জরিমানা বহাল রেখে এক্সকে ৬ লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ডলার পরিশোধের নির্দেশ দেয়।
আদালত বলেছে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই এই জরিমানা দেওয়া হয়েছে।
ই-সেফটির প্রধান জুলি ইনম্যান গ্রান্ট বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে কী করছে, তা জনগণের জানার অধিকার আছে।
What's Your Reaction?