শিশুদের ঝগড়া নিয়ে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষে ওসি জাহিদুল হক, সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সোহেল মাহমুদসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজসহ (৪৫) ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ

শিশুদের ঝগড়া নিয়ে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষে ওসি জাহিদুল হক, সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সোহেল মাহমুদসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজসহ (৪৫) ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow