শীতের পর ঢাকায় প্রথম বৃষ্টি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে হঠাৎ হওয়া এই বৃষ্টিতে দুপুরের গরমের অনুভূতি কিছুটা কমে এসেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে। আরএএস/ইএ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে হঠাৎ হওয়া এই বৃষ্টিতে দুপুরের গরমের অনুভূতি কিছুটা কমে এসেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে।
আরএএস/ইএ
What's Your Reaction?