শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য এক সমীকরণ। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা কোনো দলের মুখোমুখি না হয়েই অন্তত টুর্নামেন্টের সেমিফাইনাল, এমনকি ফাইনালে পৌঁছে যাওয়ার এক অভাবনীয় সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের সামনে। পরিসংখ্যান ও টুর্নামেন্টের লাইন-আপ অনুযায়ী, আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বাধা টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, তবে শেষ চারে পৌঁছাতে তাদের ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো দলের মুখোমুখি হতে হচ্ছে না। গল্পের বাকি অংশটুকু নির্ভর করছে অন্য ম্যাচের ওপর। যদি অন্য কোয়ার্টার ফাইনালে নরওয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দেয়, তবে আর্জেন্টিনার ফাইনালের পথ আরো সহজ হয়ে যাবে।  আর এই ‘যদি’ ও ‘কিন্তু’র সমীকরণ মিলে গেলে, সেমিফাইনালের বৈতরণী পেরিয়ে ফাইনালে ওঠার আগ পর্যন্ত ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো পরাশক্তির পরীক্ষা দিতে হবে না লিওনেল মেসির দলকে। বিশ্বমঞ্চের নকআউট পর্বের এমন অদ্ভুত ও চমকপ্রদ সমীকরণ এখন ফুটবল দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।  তবে এটা ঠিক যে আর্জেন্টিনা কার মুখোমুখি হবে, এতে তাদ

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য এক সমীকরণ। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা কোনো দলের মুখোমুখি না হয়েই অন্তত টুর্নামেন্টের সেমিফাইনাল, এমনকি ফাইনালে পৌঁছে যাওয়ার এক অভাবনীয় সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের সামনে।

পরিসংখ্যান ও টুর্নামেন্টের লাইন-আপ অনুযায়ী, আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বাধা টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, তবে শেষ চারে পৌঁছাতে তাদের ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো দলের মুখোমুখি হতে হচ্ছে না।

গল্পের বাকি অংশটুকু নির্ভর করছে অন্য ম্যাচের ওপর। যদি অন্য কোয়ার্টার ফাইনালে নরওয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দেয়, তবে আর্জেন্টিনার ফাইনালের পথ আরো সহজ হয়ে যাবে। 

আর এই ‘যদি’ ও ‘কিন্তু’র সমীকরণ মিলে গেলে, সেমিফাইনালের বৈতরণী পেরিয়ে ফাইনালে ওঠার আগ পর্যন্ত ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো পরাশক্তির পরীক্ষা দিতে হবে না লিওনেল মেসির দলকে।

বিশ্বমঞ্চের নকআউট পর্বের এমন অদ্ভুত ও চমকপ্রদ সমীকরণ এখন ফুটবল দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। 
তবে এটা ঠিক যে আর্জেন্টিনা কার মুখোমুখি হবে, এতে তাদের হাত নেই। তবে এটা স্বীকার করতেই হবে, এখনো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বা ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলতে না হওয়ায় তাদের আসল পরীক্ষা দিতে হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow