শেষ আটে অগ্নি-পরীক্ষা, কে কার মুখোমুখি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রেকর্ড ৬ ক্লাব ছিল ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, টটেনহাম ও চেলসি। টিকে আছে কেবল লিভারপুল ও আর্সেনাল। কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র নির্ধারিত হয়েছিল আগেই। তাতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ফাইনালের আগে দেখা হবে না রিয়াল-বার্সার। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল। অ্যা নফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে গালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল অল রেডরা। পেনাল্টি মিস করলেও ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে এক গোল করেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়নস লিগে এটা তার ৫০তম গোল। প্রথম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পা রেখেছেন সালাহ। ফিরতি লেগে আতালান্তাকে ৪-১
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রেকর্ড ৬ ক্লাব ছিল ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, টটেনহাম ও চেলসি। টিকে আছে কেবল লিভারপুল ও আর্সেনাল।
কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র নির্ধারিত হয়েছিল আগেই। তাতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ফাইনালের আগে দেখা হবে না রিয়াল-বার্সার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।
অ্যা নফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে গালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল অল রেডরা।
পেনাল্টি মিস করলেও ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে এক গোল করেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়নস লিগে এটা তার ৫০তম গোল। প্রথম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পা রেখেছেন সালাহ।
ফিরতি লেগে আতালান্তাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন হ্যারি কেইন, তাতে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করলেন তিনি। প্রথম লেগ তারা জিতেছিল ৬-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটি।
শেষ আটে কে কার মুখোমুখি
কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি–লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা–আতলেতিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্তিং লিসবন–আর্সেনাল
সেমিফাইনালে মুখোমুখি:
সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী
• কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল।
• সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে।
• ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।
What's Your Reaction?