শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে শেষদিকে খেই হারালেও ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে আর পারেনি। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রানের। বোলাররা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৭০ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হর্ষিতা সামারাবিক্রমা খেলেন ৫০ রানের ইনিংস। হানসিমা করুনারত্নে ও অধিনায়ক চামারা আতাপাত্তু করেন ৪০ রান করে। বাংলাদেশের নাহিদা আক্তার ২১ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। একটি করে উইকেট সুলতানা খাতুন ও রিতু মনির। এর আগে শ্রীলঙ্কার বোলারদের তোপে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার শারমিন সুলতানা ধরে খেলছিলেন। ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এরপর সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি। একশর আগে (৮৭ রানে) ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা একটা প

শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে শেষদিকে খেই হারালেও ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে আর পারেনি। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রানের। বোলাররা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৭০ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হর্ষিতা সামারাবিক্রমা খেলেন ৫০ রানের ইনিংস। হানসিমা করুনারত্নে ও অধিনায়ক চামারা আতাপাত্তু করেন ৪০ রান করে।

বাংলাদেশের নাহিদা আক্তার ২১ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। একটি করে উইকেট সুলতানা খাতুন ও রিতু মনির।

এর আগে শ্রীলঙ্কার বোলারদের তোপে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

ওপেনার শারমিন সুলতানা ধরে খেলছিলেন। ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এরপর সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি।

একশর আগে (৮৭ রানে) ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা একটা প্রান্ত ধরে ছিলেন। দেখেশুনে খেলে ফিফটিও করেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বলে ৪ বাউন্ডারিতে ৫৮ রান করে তিনি ফেরার পর আর বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা।

শেষদিকে নাহিদা আক্তার ২০ আর রাবেয়া খাতুন করেন ১৫ রান। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ৩৬ রানে নেন ৩টি উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow