সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট

জাতীয় সংসদে ফের মাইক বিভ্রাট ঘটেছে। তা ঠিক করতে ২০ মিনিট মুলতবি রাখা হয় অধিবেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ছিল অষ্টম দিন। বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তখন থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলেন না। এ নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে।’ পরে স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান-নামাজ এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য। এমওএস/একিউএফ

সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট

জাতীয় সংসদে ফের মাইক বিভ্রাট ঘটেছে। তা ঠিক করতে ২০ মিনিট মুলতবি রাখা হয় অধিবেশন।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ছিল অষ্টম দিন। বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তখন থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলেন না।

এ নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে।’

পরে স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান-নামাজ এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow